দেশের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ইমিগ্রেশন পুলিশের সূত্র বলছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে এসেছিলেন আসলাম।
ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
সূত্র: প্রথম আলো