সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে করে নিয়মিত চানাচুর বিক্রি করেন আমির উদ্দিন (৩৫)। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাৎ ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কুড়িয়ে নিয়ে অন্য জিনিসের সঙ্গে এর ভেতরে পান প্রায় তিন ভরির স্বর্ণালংকার।
পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর ব্যাগটি ফিরিয়ে দেন এই চানাচুর বিক্রেতা।গতকাল রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন আমির উদ্দিন। সততায় মুগ্ধ হয়ে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন।
রোববার বিকেলে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান তাঁর স্ত্রী।
সূত্র: প্রথম আলো