কক্সবাজারের টেকনাফে গত শনিবার রাতে উদ্ধার হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি। বড় ধরনের কোনো নাশকতার উদ্দেশেই মিয়ানমার থেকে টেকনাফে বিস্ফোরক ও অস্ত্র-গুলির এই চালান আনা হয়েছিল বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তবে এই চালান শেষ পর্যন্ত কোথায় নেওয়া হতো সেই তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুটি অটোরিকশায় করে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার পাহাড়ি এলাকায় নেওয়া হচ্ছিল চালানটি–প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।
তবে সেটিই শেষ গন্তব্য ছিল না বলে ধারণা করা হচ্ছে।লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অধিনায়ক, টেকনাফ ২ বিজিবি।ইতিমধ্যে জব্দ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জামগুলো এসআরবির বিশেষ দল দেখে গেছেন, পুলিশ-সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ হয়েছে।
সূত্র: প্রথম আলো