সোনার দাম বাড়ুক বা কমুক, গয়না কেনার সময় একটা প্রশ্ন অনেকের মনেই আসে। ২২ ক্যারেটের গয়না কিনবেন, নাকি ১৮ ক্যারেটের? কেউ বলেন, ২২ ক্যারেটের সোনাই ভালো। আবার কারও পছন্দ ১৮ ক্যারেটের গয়না, বিশেষ করে আধুনিক নকশা বা পাথর বসানো অলংকারের ক্ষেত্রে। আদতে দুই ধরনের সোনার মধ্যে পার্থক্য কী? কোনটি বেশি টেকসই, আর কোনটি কেনা আপনার জন্য সুবিধাজনক?একই ওজনের ২২ ক্যারেটের গয়নায় ১৮ ক্যারেটের তুলনায় বেশি বিশুদ্ধ সোনা থাকে।
কিন্তু তার মানে এই নয় যে সব ক্ষেত্রে ২২ ক্যারেটের গয়নাই ভালোক্যারেটের পার্থক্য কোথায়সোনার বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট ব্যবহার করা হয়। ২৪ ক্যারেটের সোনা প্রায় সম্পূর্ণ বিশুদ্ধ। তবে খাঁটি সোনা তুলনামূলক নরম হওয়ায় গয়না তৈরির সময় এর সঙ্গে তামা, রুপাসহ অন্য ধাতু মেশানো হয়। এতে গয়না প্রয়োজনীয় দৃঢ়তা পায়।২২ ক্যারেটের সোনায় প্রায় ৯১ দশমিক ৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। বাকি প্রায় ৮ দশমিক ৩ শতাংশ অন্য ধাতু।
অন্যদিকে ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।অর্থাৎ একই ওজনের ২২ ক্যারেটের গয়নায় ১৮ ক্যারেটের তুলনায় বেশি বিশুদ্ধ সোনা থাকে।
সূত্র: প্রথম আলো