জার্মানির অর্থনীতিতে আবারও আশার আলো দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে দেশটির অর্থনীতির জন্য দুটি ইতিবাচক খবর এসেছে। এতে শুধু শিল্প ও ব্যবসায়ী মহলই নয়, রাজনীতিবিদদের মধ্যেও স্বস্তি ফিরেছে।প্রথমত, ইউরোপীয় কমিশন জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও কমিশনের ধারণা, আগে যে প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল, নতুন পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তার দ্বিগুণের বেশি।জার্মানির ডের স্পিগেল পত্রিকাটি জানিয়েছে, এর প্রধান কারণ, বছরের শুরুতে জার্মানির রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আগামী বছর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসারও জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গতি সঞ্চার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।দ্বিতীয়ত, জার্মানির নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান বা স্টার্টআপগুলো আগের বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ বিনিয়োগ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
সূত্র: প্রথম আলো