কবিতা আবৃত্তি, নাটক প্রদর্শনী ও গান পরিবেশনার মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২১ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুরো অনুষ্ঠান তিনটি পর্বে সাজানো হয়। শুরুতে তীর্থক নাটকের পরিবেশনায় ‘সমীকরণ’ নাটক মঞ্চস্থ হয়।
নাটকটিতে কুকুরদের প্রতীকী চরিত্রের মাধ্যমে সমাজের নানা অসংগতি ও রাজনৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়। এতে দেখানো হয়, মানুষ কীভাবে ক্ষমতার মোহে নৈতিকতা হারিয়ে পশুত্বের চেয়ে নিচে নেমে যেতে পারে। সুবিধাবাদী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা নিজেদের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করে এবং অন্ধ আনুগত্য তৈরি করে সমাজকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
নাটকটির মাধ্যমে মানুষের নীতিহীনতা, আত্মকেন্দ্রিকতা, ক্ষমতাকেন্দ্রিক বৈষম্য এবং সমাজের কৃত্রিমতার মুখোশ উন্মোচন করা হয়।‘সমীকরণ’ নাটকের একটি দৃশ্যনাটক শেষে তীর্থক নাটকের সদস্যদের হাতে ছোট্ট উপহার তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম ও বন্ধুসভার সভাপতি সুইটি রাণী।এরপর আলোচনা সভা ও বন্ধু সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো