নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ছবিটি।
এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপনচিত্র প্রচার থেকে পাওয়া সব অর্থ ব্যয় করা হবে মাতিয়া বানু শুকুর চিকিৎসায়।ব্যাংক হিসাবের তথ্য:হিসাবের নাম: Nurul Alam Atiqueহিসাব নম্বর: 2801137484001ব্যাংক: City Bankশাখা: Uttaraরাউটিং নম্বর: 225264634সুইফট কোড: CIBLBDDHক্যানসার ও কিডনির জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ মাতিয়া বানু শুকু। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে তাঁকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়।নূরুল আলম আতিকের বরাতে জানা গেছে, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় শুকুর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।
সূত্র: প্রথম আলো