কৃষক বাবার স্বপ্ন ছিল ছোট ছেলে পুলিশে চাকরি করবে। বাবার সেই স্বপ্নপূরণে ২০১৮ সালে পুলিশে যোগ দিয়েছিলেন আনোয়ার মোল্লা (৩৩)। কিন্তু ছোট ভাই এখন ফিরল লাশ হয়ে। কথাগুলো বলেন নিহত কনস্টেবলের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লা। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গতকাল রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশের কনস্টেবল আনোয়ার মোল্লা।
এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন।আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত চলছিল। মর্গের সামনে অপেক্ষা করছিলেন তাঁর স্বজনেরা। সেখানে আনোয়ারের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে কথা হয় প্রথম আলোর এ প্রতিবেদকের। তিনি বলেন, গতকাল রাত একটার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ মুঠোফোনে তাঁদের আনোয়ারের মৃত্যুর খবর জানায়।
পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশও বিষয়টি নিশ্চিত করে।ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআইআনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্ত খন্দ এলাকার জত্তন মোল্লার ছেলে।
সূত্র: প্রথম আলো