১৯ নভেম্বর উপকূল এক্সপ্রেসের ঢাকা–ব্রাহ্মণবাড়িয়া পথে স্নিগ্ধা শ্রেণির যাত্রী হিসেবে আমার যা অভিজ্ঞতা হয়েছে, তা বাংলাদেশ রেলওয়ের একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাগত ব্যর্থতার প্রকাশ বলে মনে করি। কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ট্রেন ছাড়া, স্ট্যান্ডিং টিকিটধারী ও টিকিটবিহীন যাত্রীদের শীতাতপনিয়ন্ত্রিত কামরায় ঢুকে পড়া, আসনপ্রাপ্ত যাত্রীদের দাঁড়িয়ে যেতে বাধ্য করার ঘটনা প্রত্যক্ষ করেছি।
অতিরিক্ত ভিড়ের কারণে টিকিটধারী অনেক যাত্রী নিজের আসনে যেতে পারেন না; দাঁড়িয়ে থাকা যাত্রীদের কটুকথার শিকারও হতে হয়। এমন পরিস্থিতিতে কোনো রেলকর্মী ও রেলওয়ে পুলিশের অনুপস্থিতি—সবই প্রমাণ করে যে বর্ধিত ভাড়ার বিনিময়ে প্রতিশ্রুত সেবা প্রদানে রেলওয়ে ব্যর্থ।কৌতূহল থেকেই এই বিষয়ে একজন যাত্রী কী কী প্রতিকার পেতে পারেন, তা নিয়ে জানার চেষ্টা করি।
বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০-এর ধারা ১১৩এ–তে বলা আছে, ‘কোনো ব্যক্তি যদি তার ক্রয়কৃত টিকিটের চেয়ে উচ্চ শ্রেণির কামরায় ভ্রমণ করেন বা ভ্রমণের চেষ্টা করেন, তবে রেলওয়ে কর্মচারী তাকে সেই কামরা থেকে অপসারণ করতে পারবেন, যদি না তিনি তৎক্ষণাৎ অতিরিক্ত ভাড়া ও জরিমানা পরিশোধ করেন।’ এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনাও এ ক্ষেত্রে স্পষ্ট— যাত্রার দিনে ২৫% স্ট্যান্ডিং টিকিট বিক্রি হলেও, স্ট্যান্ডিং টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে (যেমন স্নিগ্ধা বা এসি সিট) ভ্র...
সূত্র: প্রথম আলো