দরজার সামনে কষ্টিপাথরের শিবলিঙ্গ রেখে কথোপকথনগুলো এ রকম, ‘আপনার যদি সন্দেহ হয়…সমস্যা নেই আরও দেখতে পারেন…আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনি পাচারের জন্য এটা বাড়িতে রেখেছেন…সেই মন্দিরের পাটাতন এখনো আছে…বিল্ডিং ভেঙে ফেলা হয়ছে…এখনো কিছু নমুনা আছে…।’সনাতন ধর্মের পূজনীয় কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারের দাবিতে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘গতকাল নড়াইলে হিন্দুদের লুট হওয়া মালপত্র/ কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার।’ ভিডিওটি একটি প্রোফাইল থেকে দেখা হয়েছে ২ লাখ ৭০ হাজারের অধিক।যাচাইয়ে জানা যায়, ভিডিওটি ৪ দিন আগের, অর্থাৎ ১৭ নভেম্বর মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষক দল নেতার বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারের।
এর সঙ্গে নড়াইলের ঘটনার কোনো সম্পর্ক নেই।২০ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ৬০টির বেশি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো