বিজ্ঞানী মানুষ। দিন কাটে গবেষণাগারে, নানা পরীক্ষা-নিরীক্ষায়। অথচ বন্ধুর কাছে গেলে তাঁর আবদারটা একেবারেই ভিন্ন। গল্প শোনাতে হবে। গল্প না শুনে ফিরবেন না তিনি। বন্ধুও জানতেন, লোকটা নাছোড়বান্দা। তাই পদ্মার বুকে বজরায় বসে লিখে ফেলতেন নতুন গল্প। তারপর শোনাতেন বন্ধুকে।এই দুই বন্ধুর একজন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, আর গল্প শোনানোর দায়িত্ব যাঁর ওপর ছিল, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প শোনানোর ঘটনাটা কেমন?
বলব, তার আগে আরও কিছু কথা জেনে নেওয়া যাক।১৮৫৮ সালের ৩০ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহে জন্ম জগদীশচন্দ্র বসুর। পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ) রাঢ়িখালে। বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন সরকারি কর্মকর্তা। ছেলের শিক্ষার ব্যাপারে বিশেষ ভাবনা ছিল তাঁর। তিনি চাইতেন, জগদীশচন্দ্র প্রথমে নিজের ভাষা ও দেশের মানুষকে চিনুক।
সে কারণেই ইংরেজির দিকে না ঝুঁকে ছেলের পড়াশোনা শুরু করিয়েছিলেন বাংলা মাধ্যমের বিদ্যালয়ে।
সূত্র: প্রথম আলো