মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যেকোনো পন্থা অবলম্বনের অধিকার একটি রাষ্ট্রের রয়েছে। তেহরান এই প্রথম স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ অবরোধ ইরানের অর্থনীতিকে চরমভাবে আঘাত করছে।
ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা দৃঢ়তার সঙ্গে বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা জাতিসংঘের দলকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করার অনুমতি দেবেন না।বলা হচ্ছে, এই মার্কিন নৌ অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। ইরানিরা বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা প্রকাশ্যেই তা স্বীকার করছে।
কারণ, দেশটির ৮০ শতাংশের বেশি আমদানি ও রপ্তানি হরমুজ প্রণালি অথবা দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে হয়ে থাকে।ইরানিরা এখন এই মার্কিন নৌ অবরোধের অবসানের জন্য ক্রমশ বিভিন্ন বিকল্প পথ খুঁজছে।
সূত্র: প্রথম আলো