যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কেশবপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আবদুল্লাহ আল মামুন (২৫) মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি। তিনি যশোরের কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা।
পারিবারের অভিযোগ, আবদুল্লাহ আল মামুন রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় আসেন। এ সময় এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। সেদিন বিকেলে তাঁকে কেশবপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন।
সূত্র: প্রথম আলো