প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গতকাল রোববার লিবিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। রোববার সকালে পূর্ব লিবিয়ার নিয়ন্ত্রক সরকার জানায়, বেনগাজি নৌ ঘাঁটিতে একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ঘটেছে। জাহাজটি রাশিয়ায় ফিরে যাওয়ার আগে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য সেখানে নোঙর করেছিল। জেলেনস্কি বলেন, ওই সময় দ্বিতীয় আরেকটি মালবাহী রুশ জাহাজেও হামলা চালানো হয়েছে।
তাঁর দাবি, সেই জাহাজটিও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের অদূরে হামলার শিকার বাণিজ্যিক জাহাজের আহত ব্যক্তিদের তারা চিকিৎসা দিয়েছে। ইউক্রেন যে জাহাজটিতে হামলার দায় স্বীকার করেছে, এটি সেই একই জাহাজ কি না, তা স্পষ্ট নয়।এই হামলার পর ক্রেমলিন ‘এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির’ বিষয়ে সতর্ক করেছে।
তবে লিবিয়ায় হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।আজ সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি ‘রাশিয়ার যুদ্ধের জবাবে ইউক্রেনের অনুকরণীয় এক অভিযানের’ প্রশংসা করেন।জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার অন্যতম নতুন যুদ্ধজাহাজ করভেট ‘মারকারি’কে নিশানা করতে এবং ডুবিয়ে দিতে সাতটি নৌ-ড্রোন মোতায়েন করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো