ড্যানিয়েল সাসকিন্ড একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ। তিনি লন্ডনের গ্রেশাম কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগের অধ্যাপক। এ ছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর এথিকস ইন এআইয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিজিটাল ইকোনমি ল্যাবের ডিজিটাল ফেলো। প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের কাজ, কর্মসংস্থান ও সমাজকে বদলে দিচ্ছে, তা নিয়ে গবেষণা করেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে এ ওয়ার্ল্ড উইদাউট ওয়ার্ক (২০২০), গ্রোথ: আ রেকনিং (২০২৪) এবং দ্য ফিউচার অব দ্য প্রফেশনস (সহলেখক, ২০১৫)। তিনি যুক্তরাজ্য সরকারের এআই ও ভবিষ্যৎ কর্মসংস্থানবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলেরও সদস্য।আগামী দিনে অনেক চাকরিই হয়তো একদিন মানুষের হাতছাড়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে বদলে যাবে কাজের জগৎ। তাহলে সন্তানদের ভবিষ্যতের জন্য এখন থেকেই কীভাবে প্রস্তুত করবেন অভিভাবকেরা?
এআই যুগে কোন দক্ষতাগুলো সবচেয়ে কাজে আসবে?প্রযুক্তি–দুনিয়ার অনেক শীর্ষস্থানীয় ব্যক্তির ধারণা, আগামী এক দশকের মধ্যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায় সব কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে ভালো করতে পারবে।
সূত্র: প্রথম আলো