ছাত্রাবস্থায় এক গণিতবিদ মনে মনে পরিকল্পনা করেছিলেন, জীবনের কয়েক দশক ব্যয় করবেন একটি গাণিতিক সমস্যার সমাধান খুঁজতে। তিনি বেঁছে নিলেন রিম্যান হাইপোথিসিস সমস্যা। এটা মিলেনিয়াম প্রাইজ প্রবলেমের ৭টি সমস্যার মধ্যে একটি। অর্থাৎ, কেউ এই সমস্যার কোনো একটি সমাধান করতে পারলে পাবেন ১০ লাখ ডলার। কিন্তু সমস্যাটি এতই কঠিন যে ১৬০ বছরেও পৃথিবীর সেরা গণিতবিদেরা এর সমাধান করতে পারেননি।
অনেকে তো সমস্যাটির সমাধানের কোনো সহজ পথই খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু সেই গণিতবিদ দমে যাওয়ার পাত্র নন। তিনি জেদ করলেন, একদিন না একদিন রহস্যটার সমাধান তিনি খুঁজে বের করবেনই।অথচ কয়েক দশকের সেই পরিকল্পনা বদলে গেল মাত্র ছয় সপ্তাহে! কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অমীমাংসিত সেই সমস্যার সমাধান করেন লেভেন্ট আলপোগে নামের এক গণিতবিদ।
২০ নভেম্বর তিনি ঘোষণা দেন, অ্যানথ্রোপিকের ক্লড এআইয়ের সাহায্যে তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ খুঁজে পেয়েছেন।
সূত্র: প্রথম আলো