বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক হুমকি পাচ্ছে বচ্চন পরিবার। এর মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রেখেছেন অভিনেতা। রোববার মুম্বাইয়ে নিজের বাংলো ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। তবে এবার তাঁকে কোনো বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়নি।
সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।প্রতি রোববারই মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো ‘জলসা’র বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে এদিনও তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন অনেকে। অমিতাভ হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান এবং ভক্তদের ভালোবাসার জবাব দেন।তবে এবারের সাক্ষাতের বিশেষত্ব ছিল অন্য জায়গায়।
সাম্প্রতিক নিরাপত্তাঝুঁকির কারণে ভক্তদের সঙ্গে দেখা করার নির্দিষ্ট মঞ্চের চারপাশে বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছিল।
সূত্র: প্রথম আলো