মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সশরীর উপস্থিত না হয়ে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ সোমবার এই আবেদন করেন তাঁরা।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতার কারণে শাহরিয়ার কবির ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন। আর আন্দোলনের সময়গুলোতে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন মোজাম্মেল বাবু।
অন্য সময় তিনি ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত থাকার কথা বলেছেন।চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আগেই একটি আদেশ দিয়েছেন যে নিরাপত্তাহীনতা, অসুস্থতা বা অন্য যেকোনো কারণেই আসামি হাজির না হতে পারলে ভার্চ্যুয়ালি অংশ নিতে পারবেন।
সূত্র: প্রথম আলো