জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক স্মরণীয় হয়ে থাকবেন তাঁর কর্মনিষ্ঠা, আধুনিক দৃষ্টিভঙ্গি, নীতিতে অটল থাকা ও সবার প্রতি সহযোগী মনোভাবের কারণে। সহকর্মী, অনুজ, পরিচিতজনেরা এভাবেই মনে রাখবেন তাঁকে।প্রথম আলোর টোকিও প্রতিনিধি মনজুরুল হক জাপানের রাজধানী টোকিওতে নিজ বাড়িতে গতকাল রোববার মারা যান।
দলমত-নির্বিশেষে জাপানপ্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার মানুষ; জাপানিসহ টোকিওতে কর্মরত বিদেশি সাংবাদিকদের কাছে ছিলেন প্রিয় আলোকিত ব্যক্তিত্ব।গতকাল মনজুরুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিত মহলে নেমে আসে শোকের ছায়া। আজ সোমবার সারা দিন জাপানে অনেকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে।
আবার অনেকের কাছ থেকেই প্রথম আলোর কাছে শোকবার্তা এসেছে।মনজুরুল হক প্রথম আলোর প্রতিনিধি হিসেবে যেমন চষে বেড়িয়েছেন সারা জাপান, তেমনি দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে শিক্ষকতা করেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
সূত্র: প্রথম আলো