পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়া চোখের দেখায় কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে একটি ব্যবসাপ্রতিষ্ঠান।জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজি নামের একটি উৎপাদন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা, জরিমানার টাকা ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে গত রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান শরীফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার ঘুরে দেখান।
একপর্যায়ে তাঁর নজরে আসে প্রসাধনসামগ্রী বানানোর জন্য সংরক্ষিত কিছু কাঁচামাল।
সূত্র: প্রথম আলো