— বাংলাদেশ ব্যাংকের মজুত ১৪ দশমিক ২৮ টন। — আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মজুত ২,৮১৪ টন সোনা।— এ বছরের প্রথম ৯ মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৬৭৫ টন সোনা।বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীদের পাশাপাশি দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোও সোনা কেনার দিকে ঝোঁকে।
ডলারের দর ওঠানামা, ভূরাজনৈতিক সংঘাত কিংবা বৈশ্বিক আর্থিক বাজারের অস্থিরতার মধ্যে সোনা ‘সেফ হেভেন’ তথা নিরাপদ বিনিয়োগ কিংবা আস্থার সম্পদ হিসেবে বিবেচিত হয়। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার মজুত বাড়ানোর প্রবণতা দেখা যায়। ২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে সোনা মজুতের প্রবণতা অনুসরণ করতে দেখা গেছে।
তার আলোকে কোন দেশে কি পরিমাণ সোনার মজুত আছে, তা দেখা নেওয়া যেতে পারে।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ৮ হাজার ১৩৩ টন সোনা নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: প্রথম আলো