স্তন ক্যানসারের চিকিৎসা চলছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী উমা শঙ্করীর। ক্যানসার ধরা পড়ার পর কয়েক মাস ধরে চলছে তাঁর চিকিৎসা। কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অবশেষে শেষ কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই খবর। ২০ নভেম্বর ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন উমা।
ক্যাপশনে লেখেন, ‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি আরও কঠিন। শেষ ইনফিউশন, জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে প্রথম পদক্ষেপ।’ যেভাবে শুরু হয়েছিল লড়াই চলতি বছরের জুনের শেষ দিকে নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন উমা। তাঁর স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায় শনাক্ত হয়েছে বলে জানান। ২৩ জুন দেওয়া এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, খবরটি শোনার পর প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না।
ধাক্কা, অস্বীকার আর অবিশ্বাস—সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।তাঁর ভাষায়, ‘কেন আমার সঙ্গে এমন হলো?
সূত্র: প্রথম আলো