বাংলাদেশে ঋতু পরিবর্তনের অন্যতম পরিচিত সময় হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ—এই দুই মাস নিয়ে গঠিত এ ঋতুর আগমনে প্রকৃতিতে ধীরে ধীরে শীতের প্রভাব দেখা দিতে শুরু করে। ভোরে ঘাস ও গাছের পাতায় শিশির জমে, কোথাও হালকা কুয়াশা দেখা যায়। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে সহনীয় থাকে, আর রাতের দিকে বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি। গ্রামাঞ্চলে এ সময় মাঠে আমন ধান পাকে। কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েন ফসল কাটার কাজে।
নতুন ধান ঘরে তোলার প্রস্তুতির পাশাপাশি শুরু হয় শীতের নানা আয়োজন। সব মিলিয়ে হেমন্ত প্রকৃতি ও মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময়।হেমন্তের সকালে হালকা কুয়াশা ও শিশিরের উপস্থিতি এ ঋতুর অন্যতম বৈশিষ্ট্য। রাতের বেলায় মাটি, ঘাস ও গাছের পাতা তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কোনো পৃষ্ঠের তাপমাত্রা বাতাসের শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই জলকণাই শিশির হিসেবে জমে থাকে।
অন্যদিকে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা তৈরি করলে কুয়াশার সৃষ্টি হয়।
সূত্র: প্রথম আলো