দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের মেধার পরীক্ষা দিতে হয়। কিন্তু এবারের ভর্তি মৌসুমে মনে হচ্ছে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও একটি পরীক্ষা হওয়া জরুরি। কারণ, শিক্ষার্থীরা কোন পরীক্ষায় বসবেন, কবে বসবেন, আদৌ বসতে পারবেন কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কর্তৃপক্ষ নিজেরাই যেন সিদ্ধান্তের পরীক্ষায় বসে গেছেন!
ভবিষ্যৎ অন্ধকার ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের পক্ষে আবেদন করেছেন মাহমুদুল হাসানবরাবরসংশ্লিষ্ট কর্তৃপক্ষবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর।বিষয়: বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কর্তৃপক্ষের সমন্বয়, সিদ্ধান্ত গ্রহণ ও সময়জ্ঞান যাচাইয়ের জন্য বিশেষ পরীক্ষা গ্রহণের আবেদন।মহোদয়,সবিনয় নিবেদন এই যে, আমরা দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।
তবে সম্প্রতি বুঝতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমাদের আরও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
সূত্র: প্রথম আলো