রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির দাবি, এই ঘটনার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান।রংপুরে চার খুন : খেজুরের বিচি, শসা ও গামছায় আসামিদের ডিএনএওই দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে কারাগারে আছে জানিয়ে সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে তাঁদের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে।
এ ঘটনায় অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, মামলাটি ডিবির হাতে আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো