প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।
এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।প্রজন্ম পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে প্যারেন্টিংয়ের ধরনও বদলাচ্ছে। এই পরিস্থিতিতে বাবা-মায়ের নিজেদের জায়গা থেকে কতটা সচেতন হওয়া উচিত?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘আমাদের মনে রাখা উচিত যে প্যারেন্টিং নিজেই একটি বড় মানসিক চাপ। যারা বাবা-মা হচ্ছেন, তারাও একটি নির্দিষ্ট প্রজন্মের অংশ।
আমাদের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক অবস্থা, সমাজের সাংস্কৃতিক রুচি এবং পারিবারিক মূল্যবোধের দিকে তাকালে বেশ কিছু ঘাটতি চোখে পড়ে।
সূত্র: প্রথম আলো