কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৭–এর একটি দল।এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মেসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬শেখ মোহাম্মদ আতাউর রহমান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তাজনিত কারণে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মিরসরাই থানায় আতাউর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
সূত্র: প্রথম আলো