ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়াও তৈরি করেছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম।
এক পরিবার থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা কমানো এবং একই পরিবারের সদস্যদের টানা ১২ বছরের পরিবর্তে সর্বোচ্চ ৬ বছর পরিচালক থাকার বিধান করা হচ্ছে।
এই পরিবর্তনের মাধ্যমে ব্যাংকের ওপর পরিবার ও নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর দীর্ঘদিনের নিয়ন্ত্রণ কতটা কমানো সম্ভব হবে?রাশেদ আল মাহমুদ তিতুমীর: ব্যাংকের পরিচালনা পর্ষদে একক পরিবার থেকে একাধিক সদস্যের দীর্ঘদিনের প্রতিনিধিত্ব পরিবারকেন্দ্রিক নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করে।
সূত্র: প্রথম আলো