পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী দ্বীপ চন্দ্র শীল (২২)। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তার কারণে বর্তমানে আত্মগোপনে আছেন তিনি।দ্বীপ চন্দ্র শীল পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, গতকাল দুপুর দেড়টার দিকে তিনি শহরের মুন্সেফপাড়া সড়কে অবস্থান করছিলেন।
এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যান। পরে কলেজের ভেতরে মসজিদের কাছে নিয়ে মারধর করা হয়।১২–১৫ জন যুবক মারধর করেছে জানিয়ে দ্বীপ বলেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সেখানে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। প্রায় ২০ মিনিট মারধরের পর অভিযুক্তরা তাঁকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন।
এভাবে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার একপর্যায়ে কান থেকে হাত ছুটে গেলে তাঁকে আবারও মারধর করা হয়।দ্বীপের ভাষ্য, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সূত্র: প্রথম আলো