কিছুদিন আগে একজন উদ্ভিদপ্রেমী জানতে চান, সর্পগন্ধা ও অশ্বগন্ধা একই গাছ কি না? তিনি কখনো গাছ দুটি দেখেননি, নাম শুনেছেন। তাঁকে গাছ দুটির ছবি পাঠিয়ে পার্থক্যটা বুঝিয়ে বলি। এই দুই উদ্ভিদ নিয়ে অবশ্য অনেকের মধ্যেই বিভ্রান্তি বা অস্পষ্টতা রয়েছে। সর্পগন্ধা ও অশ্বগন্ধা—এই দুই নামের শেষাংশে মিল থাকায় মূলত এমন বিভ্রান্তি। এই দুই উদ্ভিদের মধ্যে আরেকটি সাদৃশ্য হলো দুটি উদ্ভিদই ঔষধি গুণে অনন্য। তবে এই গাছ সচরাচর দেখা যায় না।
সর্পগন্ধা বিভিন্ন বাগানে যেমন দেখেছি, তেমনি বনের ভেতর প্রাকৃতিক আবাসেও দেখেছি। অশ্বগন্ধা দেখেছি বিভিন্ন নার্সারি ও নাটোরের ঔষধি বাগানগুলোতে। অশ্বগন্ধাঅশ্বগন্ধা ভারতের শুষ্ক অঞ্চলগুলোর উদ্ভিদ। এটি (Withania somnifera) বহুবর্ষজীবী, শাখাহীন বীরুৎ জাতীয় গাছ, সাধারণত দেড় মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ভেষজ এই উদ্ভিদের পাতা হালকা সবুজ রঙের। মূল কাণ্ড থেকে মখমলের মতো সূক্ষ্ম রোমশ শাখা-প্রশাখাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে।
পাতা অনুজ্জ্বল সবুজ রঙের, ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার এবং সাধারণত ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।
সূত্র: প্রথম আলো