বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিহাসে ১৭ নভেম্বর একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশনের পর বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের মর্যাদা অর্জন করেছে।
দীর্ঘ প্রতীক্ষা, কারিগরি জটিলতা ও বহু পরীক্ষার পর এটি জাতির জন্য গর্ব ও আনন্দের বিষয়।এই অর্জনের গুরুত্ব বুঝতে হলে সি ধাপ; অর্থাৎ পাওয়ার স্টার্টআপ পর্যায়ের তাৎপর্য জানা দরকার। গত ১১ অক্টোবর রিঅ্যাক্টর প্রথমবার ক্রিটিক্যালিটিতে পৌঁছায়; অর্থাৎ চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত ধারাবাহিক পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা সি ধাপের কার্যক্রমের অনুমোদন দেয়।
সূত্র: প্রথম আলো