৬৮ বলে ১৮১। চারের চেয়ে ছক্কা বেশি! প্রিয়াংশু আর্যর এটা অবশ্য সবচেয়ে বড় সামর্থ্য। অনায়াসে ছক্কা মারতে পারেন। সেই ছক্কাবাজির ফলেই ইন্দোরে আজ দালি কলেজ মাঠে নতুন ইতিহাস দেখলেন দর্শক।সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল দিল্লি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দিল্লির হয়ে রীতিমতো তাণ্ডব চালান প্রিয়াংশু। ২৬৬.১৭ স্ট্রাইক রেটে ১৮১ রানের ইনিংসটি সাজান ১৯ ছক্কায়। চার মাত্র ৭টি।
অর্থা শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান! পাওয়ারপ্লেতেই মেরেছেন ৮ ছক্কা।ক্রিস গেইলকে টপকে ছেলেদের স্বীকৃত টি–টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এখন প্রিয়াংশুর এই ১৮১। সর্বোচ্চ রানের রেকর্ডটি হয় গত মাসেই।
সিএসএ টি–টুয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে গত ২ অক্টোবর নাইটসদের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেন টাইটানসের লুয়ান ড্রে প্রিটোরিয়াস।বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে এ সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ওপেনার প্রিয়াংশু।
সূত্র: প্রথম আলো