নিজ পদে ফিরেছেন জেনসেন হুয়াং। আবারও তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং জেনসেন হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করা হয়েছে। তাদের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর তথ্য ফাঁস হওয়ার পর ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং।
যাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর এই কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল, তিনি একজন চীনা নারী ব্যবসায়ী।জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়াঅ্যালিস হুয়াং নামে ওই নারী চীনের গুপ্তচর হিসেবে কাজ করেছেন বলে সন্দেহ প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দারা। বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।সাবেক সাংবাদিক অ্যালিস হুয়াং একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি খাতের একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন।
যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করে চীনা কোম্পানিগুলোকে উন্নত প্রযুক্তির এনভিডিয়া এআই চিপ পেতে সহায়তা করার সন্দেহে থাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে ছিলেন তিনি।এই তদন্তে অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইয়ের বিষয়টিও সামনে এসেছে।
সূত্র: প্রথম আলো