ভেসে গেছে সময় যদিওতবু এ আষাঢ়ে কদম্বের সুবাস এখনো মৃদু মৃদু বায়আসে ভেসে দূরান্ত থেকে দিগন্তের সীমানা ভেঙে।যেখানে আকাশ–মাটি এক হয়েও পারেনি করতে সমর্পণ,কী যেন তরসে জাগায় হৃদয়ে আলোড়ন।যদিও আমরা রয়েছি এ ধরার দুই প্রান্তেতবু সে সুবাস যেন এক সেতুসময়ের মাঝখানে,জীবন সে সুবাস মেখেছে কত যুগ যুগ ধরে—মিশে আছে হৃদয়ে, মিশে আছে মনের কচি কিশলয়ে এখনোপার হয়ে গেছে কত বিরহের ক্ষণ যদিও।তোমার সাড়া পাবার আশায় কত অনুক্ষণ বিষাদে ভরেছেজমেছে মনের আকাশে কৃষ্ণঘন মেঘতোমার একটুখানি উপস্থিতির অপেক্ষায়।আমি ফিরে চলি কল্পনায়, সেই পথেঘাটে যদি আবারও দেখা হয়,আবছা সেই পথ আমি জানি!
আমি জানি!তবু আমি চুরি করি কল্পনায় এখনো—তোমাকে ফিরে পাওয়ার অযাচিত আনন্দের স্পর্শ।
সূত্র: প্রথম আলো