ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধীন ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রোগ্রামে অষ্টম ব্যাচে (জানুয়ারি–জুন ২০২৭ সেশন) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে এই দেড় বছর (১৮ মাস) মেয়াদি কোর্সটি ডিজাইন করা হয়েছে।অনুষদ সূত্রে জানা গেছে, তিন সেমিস্টারে বিভক্ত মোট ৪০ ক্রেডিটের এই শিক্ষাক্রমের ক্লাসগুলো সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে, যাতে চাকরিজীবী ও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাজীবীরা স্বাচ্ছন্দ্যে এতে অংশ নিতে পারেন।
শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে এতে রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ, উন্নত জিআইএস, রিমোট সেন্সিং ও এনভায়রনমেন্ট ল্যাবরেটরি এবং একটি কেন্দ্রীয় লাইব্রেরি সুবিধা।ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাপ্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতকেরা এই প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো