কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রযুক্তি কাজে লাগিয়ে জ্বালানি তৈরিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।
তাঁরা এমন একটি ব্যাটারিবিহীন কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র তৈরি করেছেন, যা সূর্যের আলো, পানি ও কার্বন ডাই–অক্সাইডকে খুব সহজে ও কম খরচে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে পারে।উদ্ভিদ যেভাবে সূর্যের আলো, পানি ও কার্বন ডাই–অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য ও শক্তি তৈরি করে, ঠিক একই পদ্ধতিতে গবেষণাগারে ব্যবহারযোগ্য জ্বালানি তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় কৃত্রিম সালোকসংশ্লেষণ।
প্রাকৃতিক সালোকসংশ্লেষণের মতোই কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের শক্তিকে কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই–অক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়।
সূত্র: প্রথম আলো