ইসলামের একটি মৌলিক বিধান হলো স্থলভাগের হালাল প্রাণী (যেমন গরু, ছাগল, মুরগি) খাওয়ার জন্য আল্লাহর নামে জবাই করা ফরজ; জবাই ছাড়া মারা গেলে সেগুলো ‘মাইতাহ’ বা মৃত প্রাণী হিসেবে গণ্য হয় এবং খাওয়া হারাম হয়ে যায়।কিন্তু মাছের ক্ষেত্রে এই বিধানের ব্যতিক্রম রাখা হয়েছে; অর্থাৎ জবাই ছাড়াই মাছ খাওয়া সম্পূর্ণ হালাল।তবে পানিতে প্রাকৃতিকভাবে মরে ভেসে ওঠা মাছ (তাফি) খাওয়া বৈধ কি না, তা নিয়ে ফিকহবিদদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে।জবাই ছাড়া মাছ খাওয়া হালালপবিত্র কোরআনের সাধারণ নিয়মে মৃত প্রাণী ও প্রবাহিত রক্ত হারাম করা হলেও (সুরা মায়িদা: ৩), রাসুল (সা.) সহিহ হাদিসের মাধ্যমে দুটি মৃত প্রাণী এবং দুটি রক্তকে এই নিষেধাজ্ঞার বাইরে রেখে হালাল ঘোষণা করেছেন।তিনি বলেছেন, ‘আমাদের জন্য দুটি মৃত প্রাণী এবং দুটি রক্ত হালাল করা হয়েছে।
দুটি মৃত প্রাণী হলো মাছ ও পঙ্গপাল (ফড়িং)।
আর দুটি রক্ত হলো কলিজা ও প্লীহা (তিল্লি)।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)এ ছাড়া সমুদ্রের পানি সম্পর্কে সাহাবিদের এক প্রশ্নের উত্তরে নবীজি বলেছিলেন, ‘এর পানি পবিত্র এবং এর মৃত প্রাণী হালাল।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৮৩)স্থলভাগের প্রাণীদের জবাই করার প্রধান উদ্দেশ্য হলো গলার রগ কেটে শরীরের ভেতরে থাকা দূষিত ও প্রবাহিত রক্ত (দামে মাসফুহ) বের করে দেওয়া, যা রোগজীবাণুর আধার এবং হারাম।
সূত্র: প্রথম আলো