ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার প্রকাশিত এক নতুন হিসাবে এ তথ্য উঠে এসেছে।
বিপুল এই প্রাণহানি থেকে বোঝা যায়, যুদ্ধে নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে ভয়াবহ মূল্য দিতেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটা প্রস্তুত।রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুটি রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের নতুন এ হিসাব প্রকাশ করেছে।ইউক্রেনে প্রতি বর্গকিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে ২৭ রুশ সেনার প্রাণএ জন্য তারা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে ইউক্রেনপন্থী দুই হ্যাকার গোষ্ঠীর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন তথ্য ব্যবহার করেছে।
বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করেছে।কয়েক বছর ধরে রাশিয়ার যুদ্ধে সেনা নিহত হওয়ার সংখ্যা নিয়ে কাজ করছে মেদুজা ও মিডিয়াজোনা।
সূত্র: প্রথম আলো