কোনো ওয়েবসাইটের ঠিকানা না লিখে করে বা অনলাইনে খোঁজাখুঁজি না করেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়ার সহজ উপায় কিউআর কোড। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে একটি কোড স্ক্যান করলেই ব্যবহারকারী পৌঁছে যেতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইটে। একইভাবে কোনো স্থানে উপস্থিতি নিবন্ধন করা কিংবা ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার কাজও করা যায়।
দ্রুত তথ্য আদান–প্রদান ও ডিজিটাল সেবা ব্যবহারের সুবিধার কারণে দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে কিউআর কোডের ব্যবহার বাড়ছে।কিউআর (কুইক রেসপন্স) কোড একধরনের দ্বিমাত্রিক বারকোড। দেখতে বর্গাকার এই কোডে বিভিন্ন তথ্য সাংকেতিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়।
প্রচলিত বারকোডে তথ্য কালো রেখার মাধ্যমে প্রকাশ করা হলেও কিউআর কোডে কালো ও সাদা ছোট ছোট বর্গাকার ঘরের বিন্যাসে তথ্য রাখা হয়।কিউআর কোডে ওয়েবসাইটের ঠিকানা, লেখা ও অন্যান্য ডিজিটাল তথ্য রাখা যায়।
সূত্র: প্রথম আলো