ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলস্টেশন এলাকায় অবরোধ করেন স্থানীয় লোকজন।
এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল।একই দাবিতে ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা সড়ক অবরোধ করা হয়েছিল।
প্রায় সাড়ে চার ঘণ্টা পর এ বিষয়ে আলোচনার আশ্বাসে ওই দিন অবরোধ তুলে নেওয়া হয়।বিএনপি নেতার উদ্যোগ ঘিরে আন্দোলনের সূচনা স্থানীয় লোকজন বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়নের সমন্বয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে আবেদন করেন।কবীর আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা।
সূত্র: প্রথম আলো