দেশে নারী নির্যাতনের ঘটনা অনেক ঘটলেও খুব কম নারীই আইনি পদক্ষেপ নেন। অনেকেই নির্যাতনের কথা গোপন রাখেন। আবার যাঁরা আইনের আশ্রয় নিতে চান, তাঁরাও প্রয়োজনীয় সহায়তা পান না। এসব সমস্যার সমাধান না হলে নারী নির্যাতন বন্ধে কোনো অগ্রগতি হবে না।আজ মঙ্গলবার রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরের সম্মেলনকক্ষে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন।
তাঁরা পরিবর্তনের পক্ষে এক হতে ও সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।বক্তারা ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন। এ জন্য তাঁরা পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।আগামীকাল ২৫ নভেম্বর থেকে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হতে যাচ্ছে।
এরই অংশ হিসেবে ‘ন্যায়বিচার নিশ্চিত হোক, ভুক্তভোগী সুরক্ষা পান, দায়মুক্তির অবসান ঘটুক’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এ সংলাপের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০২৫ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নারী নির্যাতনবিষয়ক জরিপ ২০২৪-এর তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশে বিবাহিত নারীদের ৭৬ শতাংশ জীবনে কখনো স্বামী বা সঙ্গীর নির্যাতনের শিকার হয়েছেন।
সূত্র: প্রথম আলো