দত্তের বাজারের শেষ প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বসে মাছের হাট। ছোট-বড় নানা আকারের দোকানে মেলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছ। এই বাজারের সবজির দোকানগুলোর মতো মাছের হাটেও একেক দোকানের পসরা একেক রকম।মাছবাজারে কোনো দোকানি নিয়ে বসেছেন দেশি ট্যাংরা মাছ, কেউবা বড় হাঁড়িতে করে এনেছেন জীবন্ত কই, আবার কারও ডালায় সাজানো নদীর বড় বড় পাঙাশ। হাটে ওঠা মাছের বড় একটি অংশ আসে ব্রহ্মপুত্র নদ থেকে।
এর বাইরে সামুদ্রিক মাছ, চাষের মাছ, দক্ষিণাঞ্চলের ঘেরের চিংড়ি ও ইলিশসহ প্রায় সব প্রজাতির মাছই পাওয়া যায় এখানে। খোলা আকাশের নিচে বসা এই মাছের হাটে দোকানের সংখ্যা ৪০টির বেশি। ব্যবসায়ী ও ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের বড় হাটে গড়ে ৪০ মণের বেশি মাছ কেনাবেচা হয়, যার আর্থিক মূল্য ১০ লাখ টাকার বেশি।দীর্ঘদিন ধরে এই হাটে মাছের ব্যবসা করেন আনোয়ার হোসেন (৬০)। তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ মাছ খুব পছন্দ করে।
এ কারণে বড় বড় বাজারে পাওয়া যায় না, এমন অনেক মাছও এখানে মেলে।
সূত্র: প্রথম আলো