বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম এসকিউএটি বাংলাদেশের চতুর্থ আয়োজন আগামী ৫ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘এআই যুগে সফটওয়্যার মান’। ‘চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক এ আয়োজনে অংশ নেবেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু।
সঙ্গে থাকবেন দেশি–বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের সিআইও, সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষকেরা।সিম্পোজিয়ামটির আয়োজন করছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)।
একাডেমিক অংশীদার হিসেবে থাকছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।আজ মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড কর্তৃক আয়োজিত স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সূত্র: প্রথম আলো