নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক, মালিকপক্ষসহ সব পক্ষের বৈঠক চলছে। আজ মঙ্গলবার তৃতীয় সংশোধিত প্রস্তাব দেবে শ্রমিক ও মালিকপক্ষ। এ বৈঠকেই শেষ পর্যন্ত মজুরি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষ সমঝোতা হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ বেলা সাড়ে ৪টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের এ কথা বলেন।চেয়ারম্যান বলেন, শ্রমিকদের মজুরি প্রস্তাবের বিপরীতে গতকাল মালিকপক্ষ প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা ন্যূনতম প্রস্তাব দেন। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়।
পরে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা দাবি করে পুনরায় সংশোধিত প্রস্তাব জমা দেয়।
সূত্র: প্রথম আলো