রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। পুলিশে দেওয়ার আগে ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন তিনি।মঙ্গলবার রাতে ১০টার দিকে পল্টন এলাকা থেকে জাভেদকে আটক করেন নয়ন ও তাঁর অনুসারীরা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
রবিউল ইসলাম নয়ন নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। ঘটনার সময় ও স্থানও তিনি ওই পোস্টে উল্লেখ করেছেন।ওই ভিডিওতে দেখা যায়, রাতে নেতা–কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। আটকের পর নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান।
কথোপকথনের এক পর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।তারপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সূত্র: প্রথম আলো