মজুরি বোর্ড গঠিত হয় ১ নভেম্বর, ১ম সভা হয় ৪ নভেম্বর।৯ নভেম্বর ২য় সভায় শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব।২৩ নভেম্বর ৩য় সভায় মালিকপক্ষের ১৫,৭০০ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব।২৪ নভেম্বর কয়েক দফায় প্রস্তাব সংশোধন মালিক–শ্রমিকপক্ষের। দর–কষাকষির পর গতকাল মালিকপক্ষ ১৭,০০০ ও শ্রমিকপক্ষ ১৮,০০০ টাকা মজুরি প্রস্তাব করে।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা।
এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে।
তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
সূত্র: প্রথম আলো