অসহনীয় গরমে স্বস্তি পেতে এবং রাতে আরামদায়ক ঘুমের জন্য নিয়মিত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করেন অনেকে। কেউ আবার শীতকালেও ঘরের তাপমাত্রা বাড়াতেও এসি ব্যবহার করেন। অতিরিক্ত গরম ও ঠান্ডা থেকে রক্ষা করলেও এসি ব্যবহারের কারণে মাস শেষে বিদ্যুতের বিল বেশি হওয়ায় বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের।
এ সমস্যা সমাধানে বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক। ‘নেসকড’ নামের এ পদ্ধতিতে ঘর ঠান্ডা করার জন্য কোনো কম্প্রেসর ও বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না।
ফলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রচলিত ধারণাকেই বদলে দিতে পারে নতুন এই পদ্ধতি।গবেষকদের তথ্যমতে, নেসকড অর্থ নো ইলেকট্রিসিটি অ্যান্ড সাসটেইনেবল কুলিং অন ডিমান্ড বা বিদ্যুৎবিহীন ও চাহিদা অনুযায়ী টেকসই শীতলীকরণ।
সূত্র: প্রথম আলো