যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে (ওডিএনআই) সাইবার হামলা হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলায় সংস্থা দুটির অতিগোপনীয় নয় এমন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।একটি সূত্রের তথ্যমতে, উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণের কাজে সংস্থা দুটি যে কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে, অনুপ্রবেশকারীরা মূলত সেটিতে আঘাত হেনেছেন।তথ্য বেহাত হওয়ার পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।
তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এতে কোনো অতিগোপনীয় তথ্যের ক্ষতি হয়নি।ওডিএনআইয়ের একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ সক্ষমতা বা অতিগোপনীয় ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।’দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, সাইবার হামলাটির উৎস হতে পারে চীন।
সূত্র: প্রথম আলো