অফিসের ক্যানটিনে তুমুল আড্ডা শুরু হয়েছে। অফিস টাইমে আড্ডা হওয়ার কথা নয়, ক্যানটিনে হলেও। আজ যেন অফিসের পলিসি, প্রসিডিওর সব ভেঙে পড়েছে। আড্ডা ক্লাইমেক্সে উঠে তর্কে রূপ নিয়েছে। ভয়াবহ তর্ক।রাকিব টেবিলে চাপড় দিয়ে বললেন, ‘কাজের পরে গিফট নিলে সমস্যা কী? কাজ তো ওভার!’টেবিলে চাপড় দেওয়ার পর সজীবের সামনের কাপ লাফিয়ে কাত হয়ে গেছে। কাপ থেকে চা গড়িয়ে পড়েছে সজীবের প্যান্টে। সজীব বললেন, ‘এটা কোনো কাজ করলেন, রাকিব ভাই!
প্যান্ট এমন জায়গায় ভিজেছে যে না শোকানো পর্যন্ত ক্যানটিন থেকে বের হওয়া যাবে না।’অন্য সময় হলে আলোচনার জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠত। এখন সজীবের এ কথা কেউ শুনেছে বলে মনে হলো না। আসিফ বললেন, ‘গিফট নিতে সমস্যা নেই। সমস্যা হলো গিফটের সঙ্গে যদি কোনো এক্সপেকটেশন থাকে। এক মাঘে যেমন শীত যায় না, সে রকম এক কাজে টেন্ডার শেষ হয় না। কাজ আবার আসবে।’রাকিব বললেন, ‘আপনি বিশাল পেঁচাইল্যা পাবলিক, ভাই।
এখানে এক্সপেকটেশনের কথা কেন আসছে!’আসিফ বললেন, ‘মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ।
সূত্র: প্রথম আলো