সমুদ্রের অনেক গভীরে হাজার হাজার বছর ধরে একটি অদ্ভুত ও চমৎকার প্রাণী বেঁচে থাকে আর বড় হয়। এর শরীরের ভেতরের কাঠামো বা কঙ্কাল তৈরি হয় কাচের মতো সূক্ষ্ম উপাদান দিয়ে, আর এটি কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এমন একটি প্রাণী প্রায় ১১ হাজার বছর পর্যন্ত বেঁচে ছিল।
‘গ্লাস স্পঞ্জ’ নামের এই প্রাণীটি এখন পর্যন্ত জানা সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা প্রাণীদের অন্যতম।গ্লাস স্পঞ্জ সমুদ্রের সবচেয়ে পুরোনো জীবন্ত রিফ বা প্রবালপ্রাচীরের মতো পরিবেশ তৈরি করে। কারণ, একটি প্রজন্ম মারা যাওয়ার পর এদের কাচের তৈরি জটিল কঙ্কালগুলো সেখানেই থেকে যায়। আর এর ওপর গড়ে ওঠে নতুন প্রাণের বাসস্থান।
উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে, বিশেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাছাকাছি মার্কিন জলসীমায় এমন প্রাচীন রিফের খোঁজ পাওয়া গেছে।হাজার হাজার বছর টিকে থাকলেও এই রিফগুলো খুব নাজুক।
সূত্র: প্রথম আলো